পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
২৫। আন্তর্জাতিক শান্তি,
নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, মানবতার অবক্ষয়ে নিন্দা এবং সাধ্য অনুযায়ী মানবিক সহযোগীতা
এবং অন্যান্য
রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় বা বিধি-বিধানে হস্তক্ষেপ
না করা,
আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক
আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা-এই সকল নীতি হইবে
রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র
(ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ
নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন;
(খ) প্রত্যেক জাতির
স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন; এবং
(গ) সাম্রাজ্যবাদ,
ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের
সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে এবং
পরিবেশ দূষণ, বৃক্ষ উজার, ভোগবাদী সংস্কৃতি, অপচয় বা দারিদ্রতার বিরুদ্ধে
বিপ্লব ও সংগ্রামকে সহযোগীতা ও সমর্থন করিবেন৷
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"